শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা জনগণের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। বিগত ১৭টি বছর মানুষের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে।
তিনি গতকাল শনিবার রাতে চুনারুঘাট উপজেলা ও মাধবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম হস্তান্তরকালে এসব কথা বলেন। জি কে গউছ আরও বলেন- যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীল তারাই বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে অত্যান্ত সতর্ক থাকতে হবে। এই সুযোগে যেন আওয়ামীলীগ, কোনো দুর্নীতিবাজ, দাগি আসামি বিএনপির সদস্য হতে না পারে। তিনি বলেন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এটা শ্লোগানের বিষয় না, এটা হৃদয়ে ধারণ করার বিষয়। তাই নতুন বাংলাদেশ বির্নিমাণে সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আশা-আকাড়খাগুলোকে বাস্তবায়িত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার প্রমুখ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com