বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা হলেন জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সিলেট বিভাগের আওতাধীন জেলা কমিটি গঠনের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। গত ২৯ জুলাই সংগঠনের আহ্বায়ক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশের সকল উপজেলা, জেলা বিভাগের ক্রীড়াঙ্গনে বড় শূন্যতার সৃষ্টি হয়। এ শূন্যতা পূরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল নিপীড়িত, নির্যাতিত ও ফ্যাসিস্টমুক্ত দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন আত্মপ্রকাশ ঘটেছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের সকল জেলা কমিটি গঠন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় নির্দদেশনা বা সুপারিশ প্রদানের জন্য জি কে গউছকে সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব অপর্ন করা হয়েছে। এবার সিলেটের ক্রীড়াঙ্গণে নতুন ভূমিকায় দেখা যাবে জি কে গউছকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com