বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু (৪০)-কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টায় নবীগঞ্জ শহরের বাঁশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- জাবেদুল আলম চৌধুরী সাজু (৪০) উপজেলার চরগাও গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ জানায়- গত ২০২৪ সালের আগস্ট হবিগঞ্জ শহরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সে ছাত্র জনতার উপর হামলা চালায়। এছাড়াও সে নবীগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে নাশকতার জন্য তৎপরতা করছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে নবীগঞ্জ উপজেলার শহরের বাঁশ বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। শবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সে হামলা চালায়। নাশতার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com