চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ কবির আহমেদ পাটোয়ারীর অপসারণ দাবীতে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতী পালন এবং ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। অধ্যক্ষ কবির আহমেদ পাটোয়ারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণ দাবীতে গতকাল সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। একই অভিযোগ ও দাবীতে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের কলমধর মিয়ার কন্যা সুমি বেগম (১৮) এর মৃত্যু নিয়ে এলাকায় চলছে ত্রিমূখী মন্তব্য। এই ঘটনায় উপজেলার ওই এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন প্রেম ঘটিত ঘটনার জের ধরে গত ১ সেপ্টেম্বর সকালে পরিবারের লোকজন ও তার ভাই জুয়েলসহ অন্যান্যরা তাকে মারপিট করে গুরুতর আহত করে। আবার
স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাটে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। গতকাল বিকেলে চুনারুঘাট উত্তর বাজারে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, মোঃ তাউস মিয়া, মোঃ কদ্দুস মিয়া, মোঃ আব্দুর রউফ (সবুজ) মিয়া, মোঃ আলমগীর কবির,
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাজখাশারা গ্রামের আব্দুস সত্তার লন্ডনীর বিরুদ্ধে পুত্রবধুর জায়গা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজখাশারা গ্রামের আব্দুল হাছিব প্রায় ১৭ বছর পূর্বে তার কন্যা রেনুখা বেগমকে একই গ্রামের সত্তার লন্ডনীর পুত্র সফিক মিয়ার
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিভিন্ন অঞ্চলে সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে ডিগ্রী পাস সহ এসএসসি পাস জাল সার্টিফিকেট তৈরীর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। জাল সার্টিফিকেট ব্যবহারকারীরা ওই প্রতারক চক্রের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিশেষ করে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নাম ব্যবহার করে ও অন্যের এসএসসি
ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্য) থেকে ॥ বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক বিশ্লেষক দেশ বরেণ্য সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সম্প্রতি সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণকারী এবং দেশ বরেণ্য চিত্র শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে লিভারপুল বাংলা প্রেসক্লাব গত ২৯ নভেম্বর রবিবার রাতে স্থানীয় আলবার ডগ এর একটি রেষ্টুরেন্টে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন
চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা কারনে ট্রাক্টর শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে। অনতিবিলম্বে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হাজার হাজার শ্রমিক ও মালিক আন্দোলনে যাবে। নিষেধাজ্ঞার ফলে ট্রাক্টরের সাথে নিয়োজিত হাজারও শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে ওই সকল শ্রমিক অপরাধ কর্মকান্ডে জড়িত হয়ে পড়ার সমূহ সম্ববনা থেকে যাবে। গত ৩১
স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ ডিসেম্বর ট্রাষ্ট ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্বোধন হতে যাচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উদ্বোধন করবেন। হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কে অবস্থিত ব্যাংকের এ শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন প্রাইম ব্যাংকের সাবেক ম্যানেজার বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম। ইতিমধ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ওই শাখার সকল কার্যক্রম
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে নদীতে জাল ফেলে নৌ চলাচলে বিঘœ ঘটানোর অভিযোগে এক ব্যক্তিকে ৫হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রতীশ দাশ (৩০)। তার বাড়ি বামৈ ইউনিয়নের নোয়াগাও গ্রামে। তিনি মৃত ক্ষিতিশ দাশের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকাল ১১ টার দিকে রতীশ দাশ ধলেশ্বরী নদীতে জাল ফেলে নৌকা চলাচলে
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে জন সভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত নবীগঞ্জের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের খুনিদের ফাঁসির দাবী করে নিহত শহীদ কিবরিয়ার জন্মস্থান নবীগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যানার পেষ্টুনসহ মিছিল সহকারে গত ২৯ তারিখে প্রধান মন্ত্রীর হবিগঞ্জের জনসভায় যোগ দেয়
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি এলাকায় বিভিন্ন পতিত ভূমিতে গড়ে উঠেছে মিনি পতিতালয়। কিশোরী থেকে যুবতী ও স্বামী পরিত্যক্তা বিভিন্ন মহিলারা আউশকান্দি এলাকার বিভিন্ন কলোনীতে বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার এক শ্রেনীর অসাধু চক্রের কারণে দিনদিন পতিতাভিত্তি হয়ে উঠেছে মর্ডান ফ্যাশন। এতে উঠতি বয়সী কোমলমতি শিক্ষার্থী সহ তরুণ
পাবেল খান চৌধুরী ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার সুন্দরপুরে নির্মানাধীন স্কয়ার গ্র“পের স্কয়ার টেক্সটাইল মিলসের নির্মাণাধীন কাজের কিছু জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হবিগঞ্জের যুগ্ম জজ প্রথম আদালত গতকাল এই নিষেধাজ্ঞা জারি করেন। ওই এলাকার স্কয়ার টেক্সটাইল মিল্স এর বিরুদ্ধে একটি স্বত্ব মামলাটি দায়ের করেন সুন্দরপুর গ্রামের হাছান আলী চৌধুরী। সুত্র জানায়, মাধবপুর
কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার ইকরাম ও উত্তর সাঙ্গরে লাইসেন্স না থাকায় ৩টি স-মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম সাইফুল আলম ও বন কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীর নেতৃত্বে ইকরাম বাজার ও উত্তর সাঙ্গর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ইকরাম বাজারে অবস্থিত মহিবুর হোসেন চৌধুরী একই
প্রেস বিজ্ঞপ্তি ॥ ২৯ নভেম্বর নিউফিল্ডে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করায় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন তথা হবিগঞ্জ সদর লাখাইসহ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির। পাশাপাশি যারা এই জসভায় উপস্থিত হয়েও জনসভাস্থলে প্রবেশ করতে পারেননি তাদের কাছে