মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কিবরিয়া হত্যাকান্ডের খুনিদের ফাঁিসর দাবীতে উত্তাল হয়ে উঠছে নবীগঞ্জ তথা হবিগঞ্জবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে জন সভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত নবীগঞ্জের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের খুনিদের ফাঁসির দাবী করে নিহত শহীদ কিবরিয়ার জন্মস্থান নবীগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যানার পেষ্টুনসহ মিছিল সহকারে গত ২৯ তারিখে প্রধান মন্ত্রীর হবিগঞ্জের জনসভায় যোগ দেয় হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। ওই দিন সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানকারী সমর্থক ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আলোচনায় তারা জানায় শহীদ শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি না দিলে হবিগঞ্জ তথা নবীগঞ্জবাসী তা কখনো মেনে নিবে না। এর মধ্যে আলাপ হয় নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম ও সাধারন সম্পাদক নুরুজ্জামান সহ আউশকান্দি ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিত আহমদের সাথে তারা বলেন, যেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সাবেক অর্থমন্ত্রীর গ্রেনেড হামলায় নিহতের কথা স্বরন করেছেন সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা নবীগঞ্জবাসীর পক্ষ থেকে প্রকৃত খুনিদের ফাঁসির দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com