সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের ইকরাম ও সাঙ্গর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৩টি স-মিল সীলগালা

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার ইকরাম ও উত্তর সাঙ্গরে লাইসেন্স না থাকায় ৩টি স-মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম সাইফুল আলম ও বন কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীর নেতৃত্বে ইকরাম বাজার ও উত্তর সাঙ্গর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ইকরাম বাজারে অবস্থিত মহিবুর হোসেন চৌধুরী একই বাজারের রুবেল ও উত্তর সাঙ্গর বাজারের কাজী স-মিলে অভিযান চালায়। অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কারখানা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু প্রতিষ্ঠানের মালিকগণ ট্রেড লাইসেন্স ও বন-বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। এ সময় অবৈধভাবে স-মিল পরিচালনার অভিযোগে মালামাল জব্দ করে ৩টি স-মিলকেই সীলগালা করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ আবুল বাশার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com