মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে নদীতে জাল ফেলে নৌ চলাচলে বিঘœ ঘটানোর অভিযোগে এক ব্যক্তিকে ৫হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রতীশ দাশ (৩০)। তার বাড়ি বামৈ ইউনিয়নের নোয়াগাও গ্রামে। তিনি মৃত ক্ষিতিশ দাশের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকাল ১১ টার দিকে রতীশ দাশ ধলেশ্বরী নদীতে জাল ফেলে নৌকা চলাচলে বিঘœ সৃষ্টি করে। এ অভিযোগে মাদনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান তাকে আটক করে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সোহানা নাসরিন তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com