বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্কয়ার টেক্সটাইল মিলের নির্মাণ কাজের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার সুন্দরপুরে নির্মানাধীন স্কয়ার গ্র“পের স্কয়ার টেক্সটাইল মিলসের নির্মাণাধীন কাজের কিছু জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হবিগঞ্জের যুগ্ম জজ প্রথম আদালত গতকাল এই নিষেধাজ্ঞা জারি করেন। ওই এলাকার স্কয়ার টেক্সটাইল মিল্স এর বিরুদ্ধে একটি স্বত্ব মামলাটি দায়ের করেন সুন্দরপুর গ্রামের হাছান আলী চৌধুরী।
সুত্র জানায়, মাধবপুর উপজেলার শাহজিবাজারে নির্মানাধীন স্কয়ার টেক্সটাইল মিল্স এর সীমানা প্রাচীরের পাশে সুন্দরপুর গ্রামের হাজী হাছান আলী চৌধুরীর পৈত্রিক সম্পত্তি ৩৪ শতক ফসলি জমি দখল করে নেয় স্কয়ার টেক্সটাইল মিল্স। পরে হাছান আলী চৌধুরী বাদী হয়ে স্কয়ার টেক্সটাইল এর বিরুদ্ধে ২১২৪ দাগের ২৬৯ নং খতিয়ানের ৩৪ শতক জমির মালিকানা দাবী করে একটি স্বত্ত মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে গতকাল দুপুরে হবিগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক স্কয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। আদেশে বলা হয়, স্কয়ার টেক্সটাইল মিলস বা তার কোন কর্মকর্তা উল্লেখিত ভূমিতে কোন প্রকার নির্মাণ, স্থাপনা অথবা ব্যবহার করতে পারবেনা। আদেশে আরো বলা হয়, জমির মালিকের দায়ের করা স্বত্ত মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূতিতে স্কয়ার টেক্সটাইল মিল্স লিঃ কোন প্রকার কার্যক্রমও পরিচালনা করতে পারবেনা।
জমির মালিক হাছন আলী চৌধুরী জানান, স্কয়ার আমাদের এলাকায় আসার পর থেকে স্থানীয় কিছু দাঙ্গাবাজ ও দালালদের সহযোগীতায় আমাদের ফসলি জমি দখল করে নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলেই নিরীহ জনসাধারণকে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com