বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে লাইসেন্সবিহীন শতাধিক মোটরসাইকেল আটক

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চলাচলকারী কাগজপত্রবিহীন শতাধিক মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর থানার মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় অন্তত শতাধিক মোটরসাইকেল আটক করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকরা শহরে বেপরোয়া হয়ে উঠেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটরসাইকেল নিয়ে যুবকরা শহরে বেপরোয়াভাবে চলাচল করে। এসব চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই এবং মোটরসাইকেলেরও কাগজপত্র নেই। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তাই মাসব্যাপী অবৈধ ও কাগজপত্রবিহীন সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান জানান-কাগজপত্র ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। এ ব্যাপারে জনৈক পথচারী জানান, কিছু কিছু চালক এত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায় তাতে করে পথচারীরা ভীত হয়ে পড়েন। এভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে দুয়েকজন প্রাণও হারিয়েছেন। পুলিশের এই অভিযান অব্যাহত রাখার মতামত ব্যক্ত করেছেন শহরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com