বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৩জন। নিহতের নাম রমজান মিয়া (৫০)। তিনি উপজেলার শিবপাশা গ্রামের মৃত কালাই উল্লার ছেলে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে রজমান মিয়া উপজেলার সৌলরী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বিকেলে তিনি শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি উপজেলার রোনীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রমজান মিয়াসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান মিয়াকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com