শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আতিদ্যপুরে গ্রাম্য রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইজনকে হত্যা মামলার আরও এক পলাতক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে নরসিংদী সদর মডেল থানার পাঁচদোনা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি জিয়াউল হক (৪২), বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
র‌্যাব জানায়, গত ১৫ জুন গ্রাম্য রাস্তা নিয়ে বিরোধের জেরে সেলু মিয়া ও হেলাল উদ্দিনের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে সেলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হেলাল উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ ঘটনায় নিহত সেলু মিয়ার স্ত্রী বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com