মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ১ বছরে নিষ্পত্তি ২৭ হাজার মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ এক বছরে হবিগঞ্জ জেলায় দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২৬ হাজার ৯৯৫ মামলা নিষ্পত্তি হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট ৭৪ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন ছিল। বর্তমানে আরও ৪৮ হাজার ৬৬টি মামলা বিচার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান। হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন বলেন, সরকার গরিব ও অসহায় লোকদের জন্য আইনগত সহায়তার ব্যবস্থা করেছেন। বিনামুল্যে গরিব ও অসহায় লোকজন সরকারী আইনজীবিদের মাধ্যমে আইনগত সহায়তা পেয়ে থাকেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতে গিয়ে শেষ হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-পিপিএম), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী ও জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ আলী আক্কাস প্রমুখ। উপস্থিত ছিলেন, জেলা সুপার গিয়াস উদ্দিন, পিপি সিরাজুল হক চৌধুরী, স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম, জেলা আইনজীবি সমিতির যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলাম, লাইব্রীয়ার সম্পাদক দেওয়ান মোঃ জাকারিয়া, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব আল-আনসারী, জসীম উদ্দিন, মোস্তাফিজুর রহমান পরাগসহ আইনজীবি সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com