সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দেশের উন্নয়নে বিরামহীনভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ্ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তিনি। তাঁর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈঠাখাল গ্রামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ লিলু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হেলাল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, আনছার মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, আমিন মিয়া, নুরুল মিয়া, জাহাঙ্গীর আলম, আনছার মিয়া, দরবেশ মিয়া, অলি আহমেদ, জয়নাল হোসেন, খালেদ আহমেদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com