সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিশুদের বিকাশ ঘটাতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিশুরা যাতে খেলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহনের সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল দুপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডঃ নলিনী কান্ত রায় নীরু, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমূখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তাগণ জেলায় কর্মরত সকল শিক্ষককে আগামীতে শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন শিক্ষক, ১০ জন শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com