বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সামরিনা নওশিন দীনার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহাথির মোহাম্মদের সঞ্চালনায় কর্মী সভার শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বারেক, মোঃ আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক প্রণব কুমার দেব, লুৎফুন্নাহার মিলি, ছাত্র নেতা অংকন রায়, সোহাগ আহমেদ, নিপু ভৌমিক, জিরফান চৌধুরী রাফি, ইমদাদুর রহমান, স্বর্ণা রায় প্রমুখ।
বক্তব্য শেষে উপস্থিত সর্বসম্মতীক্রমে লুৎফুন্নাহার মিলিকে আহ্বায়ক ও অংকন রায়কে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্যের বৃন্দাবন সরকারি কলেজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক ইমদাদুর রহমান, সদস্য- এস এম ফুয়াদ হাসান, নবনীতা দত্ত তিথি, ঐশী পাল তিথি, আকাশ রায়, হুমায়ুন রশিদ, স্বর্ণা রায়, প্রণব কুমার দেব, মাহাথির মোহাম্মদ। বৃন্দাবন সরকারি কলেজ এর নতুন আহ্বায়ক কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক সামরিনা নওশিন দীনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com