মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ॥ বালু উত্তোলন নদী ভাঙ্গনের ১টি কারণ

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৭০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙন পরির্দশন করেছেন বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। মঙ্গলবার বিকেলে তিনি সরেজমিনে স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ সহ দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, কাজের ক্ষেত্রে বর্ষা চিন্তা করে দুর্নীতিবাজ লোকরা। বর্তমান সরকার দুর্নীতিবাজ সরকার নয়। শেখ হাসিনা জনগণের চিন্তা করে। তিনি আরো বলেন, এখানের এমপি সংসদে গেলেই তিনি বলেন কুশিয়ারা নদীর ভাঙ্গন দেখে যাওয়ার জন্য, তাই কুশিয়ারা নদী ভাঙ্গনের বিষয়টি নিজ চোখে দেখে গেলাম। মন্ত্রী বলেন, অনেক জায়গায় বালু উত্তোলন করা হয়, এই বালু উত্তোলন নদী ভাঙ্গনের একটি কারন। বালু উত্তোলনের ফলে নদীর পাড়টা নরম হয়ে যায়, ফলে নদী ভাঙ্গনটা শুরু হয়। এই বালু উত্তোলন যাতে কেউ না করতে পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। তিনি আরো বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ গণপূর্ত বা এলজিইডি মন্ত্রণালয়ের মতো দ্রুত সময়ের মধ্যে শুরু করা যায় না। এই এলাকার মানুষদের আমি আশ্বস্ত করতে পারি এই কুশিয়ারা নদীর ব্যাপারে পানি মন্ত্রনালয় থেকে প্রকল্প নেয়া হয়েছে। এই প্রকল্পের কাজ এখন শুরু হবে না বর্ষার পর আমরা এ কাজ শুরু করবো। এ সময় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাঙ্গন পরিদর্শন শেষে স্থানীয় দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলির সভাপতিত্বে এবং রুয়েল আহমদ ও আব্দুল খালেক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনায়লয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সিলেট পানি উন্নয়ন বোর্ডের (উত্তর-পুর্ব) অঞ্চলের প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূইয়া, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক আব্দুস শহিদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডঃ মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com