শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে বাজারে বিক্রি করতে নিয়ে যাবার সময় গরুসহ চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ চোরাই গরু বিক্রি করতে বাজারে নিয়ে যাবার সময় জনতা গরুসহ চোররকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় আটক চোর মজিব তার সহযোগিদের নাম প্রকাশ করেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামের তমিজ উল্লার পুত্র মজিব গতকাল বেলা ২টার দিকে বিক্রি করার জন্য একটি গরু নিয়ে জনতার বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সে গোপলা বাস স্ট্যান্ডে পৌছুলে জনতার সন্দেহ হলে তাকে গরু সহ আটক করে। পরে খবর পেয়ে কুর্শি ইউনিয়নের মেম্বার আবদাল মিয়া ঘটনাস্থলে পৌছে আটক মজিব চোরপ্রকৃতির লোক বলে জানান। পরে কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে গত শুক্রবার বানিয়াচঙ্গ উপজেলার পাঞ্জারাই গ্রাম থেকে চুরি করে এনেছে বলে জানায়।
জিজ্ঞাসাবাদে সে তার কতেক সহযোগির নাম প্রকাশ করেছে। সে সোহিলপুরের আরফান উল্লাহর পুত্র ফুল মিয়ার সাগরেদ বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ফুল মিয়াকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। তার সহযোগি অন্যান্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com