বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ফান্ডে ইয়ূথ এসোসিয়েশন হবিগঞ্জ ইউকের অনুদান

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে এর পক্ষ থেকে হবিগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ফান্ডে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে এর সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ মোঃ আমির হোসেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সেলিম, এয়ারলিংক কেবল নেটওয়ার্ক লিঃ এর চেয়ারম্যান আহমেদ কবির আজাদ। বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম চৌধুরী রাহাত, সাবেক সহ সভাপতি মোঃ আব্দুস শহীদ, বর্তমান সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক করতোয়া প্রতিনিধি আব্দুল মঈন চৌধুরী টিপু, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ৭১ টিভি প্রতিনিধি মোঃ শাকিল চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি ছানু মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে এর সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com