মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

টঙ্গীরঘাটের জামাতা হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার ১ ॥ পুলিশ আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাস সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামে জামাত হত্যা মামলার মূল আসামী মর্তুজ আলী (৫০) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র। গতকাল ভোররাতে তাকে গ্রেফতার করতে হবিগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি অপারেশন প্রজিৎ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ তার বসবাড়ীতে অভিযান চালায়। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামী মর্তুজ আলী পালিয়ে যাবার চেষ্টা করে। এতে ২ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের রাতেই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর কাউছার আহমেদ (২৮) নামে এক জামাতার গলাকাটা লাশ গত বছরের ২৯ সেপ্টেম্বর উদ্ধার করে পুলিশ। নিহত কাউছার উমেদনগর গ্রামের মৃত আকল মিয়ার ছেলে। এ ঘটনা নিহতের বড় ভাই বাদী হয়ে নিহত কাউছারের স্ত্রী, শ্বশুর, শ্বাশুড়ীসহ কয়েকজনকে অজ্ঞাত নামা আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতেই গতকাল পুলিশ তাকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com