বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিমান বন্দরে স্বর্ণ চোরাচালান রোধে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল-বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন-বিমান বন্দরে আস্থার সংকট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করতে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না। ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে যারা স্বর্ণ চোরাচালান করে তা রোধ করার জন্য প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ৯৬ কিলোমিটার পর্যটন শিল্প ইতিমধ্যেই শিল্পের বিকাশে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গতি আনতে প্রয়োজনবোধে মন্ত্রণালয় অফিস বন্ধ করে বিমানবন্দরে পড়ে থাকব। তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ, ফারুক পাঠান, আপন মিয়া, শফিকুল ইসলাম, শামসুল ইসলাম কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ। এর আগে মন্ত্রী গংগানগর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলার তেলিয়াপাড়ায় ৭১’র শহীদদের স্বরনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com