শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আগামী ৩ বছরের জন্য মাধ্যমিক শিক্ষকদের অভিভাবক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার নেতৃত্ব নির্ধারণে আজ ১ আগস্ট শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন। ঐতিহ্যবাহী মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হরিপদ বৈষ্ণব জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যালট পেপার প্রস্তুতসহ ভোটকেন্দ্রের সব ধরণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। এবারের নির্বাচনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৩৩ জন নিবন্ধিত শিক্ষক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৫টি শীর্ষ পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদ (নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিনুর মিয়া (আম বাগান উচ্চ বিদ্যালয়) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম (একতা উচ্চ বিদ্যালয়) একক প্রার্থী হওয়ায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি গুরুত্বপূর্ণ পদে ব্যালটের মাধ্যমে তুমুল লড়াই হবে। সভাপতি পদে উপজেলার দুজন সুপরিচিত প্রধান শিক্ষকের মধ্যে সরাসরি হেভিওয়েট দ্বিমুখী লড়াই হচ্ছে; প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন রত্না হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো: আবু তাহের এবং ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মানিক। অন্যদিকে, সবচেয়ে বেশি আকর্ষণ ও উত্তাপ ছড়ানো সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন শিক্ষকনেতা। এ পদে প্রার্থীরা হলেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বীর আহমদ শিবলী এবং হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম তালুকদার। সাধারণ ভোটারদের মতে, এই নির্বাচন শুধু পদ পাওয়ার লড়াই নয়, বরং শিক্ষকদের অধিকার আদায় ও বানিয়াচংয়ের মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি বড় প্ল্যাটফর্ম। তাই যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নিতে শিক্ষকেরা উন্মুখ হয়ে আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com