সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মহিলা নেত্রীদের গণসংযোগ অব্যাহত সমৃদ্ধ হবিগঞ্জ গড়তে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহির এমপি’র সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন মহিলা নেত্রীরা। গতকাল দিনব্যাপী তারা হবিগঞ্জ শহর, আলাপুর, রায়ধর, দীঘলবাক, কামড়াপুর এবং গোপায়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা এমপি আবু জাহিরের মাধ্যমে সম্পন্ন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে প্রচারণা চালান। তারা বলেন, এমপি আবু জাহিরের উন্নয়ন কাজ সারা জেলার মানুষ ভোগ করছেন। তার দুরদর্শী চিন্তার ফলশ্র“তিতে হবিগঞ্জে যে উন্নয়ন সম্পন্ন হয়েছে। হবিগঞ্জকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করতে এমপি আবু জাহিরের বিকল্প নেই। এ সময় সমৃদ্ধ হবিগঞ্জ গড়ার স্বার্থে আবারো এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
গণসংযোগকালে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, তাহেরা চৌধুরী, শাহানারা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, সাবিনা চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন আক্তার, জেরিন মাহমুদ, আয়েশা খানম, রাহেলা বেগম, হাবিবা আক্তার, সেফা আক্তার, পারুল বেগম, রাহেনা আক্তার, লুৎফা বেগম, শাফিয়া আক্তার, ঝুমা চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com