বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কিবরিয়া হত্যার বিচার নিশ্চিত করতে নৌকায় ভোট দিন-আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, জনগণ যখন বার বার নৌকার বিজয় নিশ্চিত করে হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জে পরিণত করেছিল। তখন পরিকল্পিতভাবে বৈদ্যের বাজারে গ্রেনেড হামলা করেছিল ষড়যন্ত্রকারীরা। এই পরিকল্পনায় জঙ্গীদের পিছনে ছিল বিএনপি’র বড় বড় নেতারা। তদন্তে ইতোমধ্যে অনেক বিএনপি নেতার নাম চলে এসেছে। বিচার কাজ এগিয়ে চলছে। এই গ্রেনেড হামলায় হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়াসহ যারা নিহত হয়েছিলেন তাদের হত্যার বিচার নিশ্চিত করতে আগামীতেও নৌকাকে বিজয়ী করতে হবে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত শাযেস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডুরা ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন দিলু, সাধারণ সম্পাদক বদরুল করিম দীপন বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুরুব্বীয়ান এবং যুব সমাজ এতে বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com