সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তাঁতীলীগের নির্বাচনী সভায় শহীদ চৌধুরী ॥ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবু জাহিরকে নির্বাচিত করুন

  • আপডেট টাইম শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী এমপি আবু জাহিরের সমর্থনে তাঁতীলীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদর উপজেলার তাঁতীলীগের আহ্বায়ক হেলাল আহমেদ ও সদস্য সচিব রুহুল আমিন মোল্লার যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব লুৎফুর রহমান তালুকদার, জেলা তাঁতীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, সাধারণ সম্পাদক সর্দার জসিম উদ্দিন। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জেলা তাতীলীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা তাতীলীগের সদস্য সচিব আইনল হক নোমান, ডাঃ আব্বাছ মিয়া, মাওঃ আব্দুর রহমান, মনিরুজ্জামান তালুকদার, নবীন মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী বলেন, বিগত ১০ বছরে আওয়ামীলীগ হবিগঞ্জের উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। হবিগঞ্জে মেডিকেল কলেজসহ অনেক উন্নয়ন করেছে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করতে হবে। এ জন্য তিনি সকলের কাছে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com