শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে ডাকাতের কবলে বাগান কর্মকর্তা

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের ভিতরে ডাকাতের কবলে পড়েছেন চা বাগান কর্মকর্তা। এনিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে চা শিল্পে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে লালচান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক ফরিদুজ্জামান হবিগঞ্জ থেকে প্রাইভেট কারযোগে বাগানে যাওয়ার পথে বাগানের ১-ডি সেকশনের গেটের সামনে গেলে একদল ডাকাত গাড়ি থামিয়ে তাকে অটক করে গাছের সাথে বেধে ফেলে। এ সময় ডাকাতরা তার সাথে থাকা মূল্যবান মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার শোর চিৎকার শোনে শাহীন মিয়া এবং ইদ্রিছ মিয়া এগিয়ে আসলে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদুজ্জামান সোমবার রাতে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। সম্প্রতি ওই এলাকায় রিপন মিয়া নামে এক যুবককে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামীরা বনে পালিয়ে রয়েছে। তাদের অর্থ সংকট থাকায় সুযোগ পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
চা বাগানের আইন উপদেষ্টা এডঃ আবুল খায়ের বলেন, চা বাগানের ভিতরে এ ধরণের ঘটনা চা শিল্পের জন্য উদ্বেগজনক। ডাকাতরা শুধু সহকারী ব্যবস্থাপককেই আটক করেনি। তারা বাগানের চৌকিদারকে জিজ্ঞেস করে, ব্যবস্থাপক কখন আসবেন। এতে করে বাগানে যারা কর্মরত রয়েছেন, তাদের চলাচলে বড় ধরণের অসুবিধা দেখা দিবে।
তিনি আরো বলেন, যেহেতু চা দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প, তাই পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আমাদেরকে আস্বস্থ্য করেছেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com