সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের আব্দা গ্রামবাসীর সংবাদ সম্মেলন ॥ জামাত নেতা শাহিনের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৮৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা গ্রামবাসী গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দা গ্রামের শাহিন মিয়া নামের এক জামাত নেতার বিরুদ্ধে নানা অপতৎপরতার অভিযোগ করেছেন। গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য রাখেন হাজী মুত্তাকি মিয়া। তিনি লিখিত বক্তব্যে বলেন, আব্দা গ্রামের ওর্য়াড জামাত শিবিরের সহ সভাপতি ও মৃত জিলা মিয়ার ছেলে শাহিন মিয়া দীর্ঘদিন ধরে গ্রামে নানা উৎপাত শুরু করেছেন এবং তার অসংলগ্ন চলাফেরা ও গভীর রাত পর্যন্ত অপরিচিত লোকদের আনাগোনা থাকে তার বাড়িতে। ফলে চরম আতংকে ভোগছেন গ্রামবাসী। গ্রামবাসী তার সাথে এ সব বিষয়ে কথাবার্তা বললে সে অসংলগ্ন কথাবার্তার পাশাপাশি নানা হুমকী ও মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানীর নানা ষড়যন্ত্র করে উক্ত শাহীন। গ্রামবাসী জামাত নেতা শাহীন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। অন্যথায় উক্ত জামাত নেতা শাহীনের অপতৎপরতায় গ্রামে শান্তিভঙ্গের আশঙ্কা করছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারিস উদ্দিন, জিতু মিয়া, টেনু মিয়া, জামাল উদ্দিন, আজিজুর রহমান, কলমদর আলী, আব্দুল হান্নান, শাহ আলম, হারুন মিয়া, সেলিম খাঁ, সামছুদ্দিন ও আব্দুস ছালাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com