মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবাগত কনস্টেবলদের নিয়ে পুলিশ সুপারের ব্যতিক্রমী মহড়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৮৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও বোমাবাজদের প্রতিরোধে তাদেরকে জানান দেয়া সহ প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানে ভোটরদেরকে উৎসাহিত করার প্রত্যয় নিয়ে মহড়া দিল পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের রাজপথে এক দৃষ্টি নন্দন ব্যতিক্রমী সশস্ত্র মহড়া দেয় হবিগঞ্জ জেলা পুলিশ। শহরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নের্তৃত্বে প্রায় সাড়ে ৩শ পুলিশ সদস্য এই মহড়ায় অংশ নেন। তার আগে এসপি মোহাম্মদ উল্ল্যা অংশ নেয়া নবাগত কনস্টেবল ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এএসপি (প্রফেশনাল) মোঃ আরিফ, এসপি (প্রফেশনাল) মোঃ উবাইল ও ডিআইও ওয়ান অহিদুর রহমান পিপিএম।
এই ধরনের আকস্মিক মহড়া নিয়ে এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, নির্বাচনের আগে জেলা শহর সহ সর্বত্র আইনশৃংখলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রনে রাখতে এবং প্রত্যাশা পূরণে পুলিশের নবাগত কনস্টেবলদের দায়িত্ব পালনে উৎসাহিত করতেই পুরো শহরকে পরিচিতি ঘটানো। পুলিশ-জনতার মনোবল বৃদ্ধির লক্ষ্যেই তিনি এমন একটি ব্যতিক্রমী মহড়ার আয়োজন করেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com