সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে কদ্দুছ আলী (৪০) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী ও শ্যালক পালিয়ে যাওয়ায় সন্দেহের তীর ঘনীভূত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদ্দুছের লাশ পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের আব্দুল গফুরের পুত্র মৃত কদ্দুছ আলীর বড় ভাই হোসেন আলী জানান, দীর্ঘদিন ওমান থাকার পর বছর খানেক আগে কদ্দুছ বাড়িতে আসে। বাড়িতে এসে পারকুল গ্রামের আব্দুস সোবহানের কন্যা আছিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে আব্দুস সোবহান তার প্রথম স্ত্রীকে রেখে আছিয়াকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর দুই সতীনের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকে। সংসারে অশান্তি দেখে কদ্দুছ ঢাকা চলে যায়। অন্যদিকে, দুই সতীন ঝগড়া করে আছিয়াও পিত্রালয়ে চলে গিয়ে কদ্দুছের উপর আদালতে যৌতুকের মামলা করে। এর প্রেক্ষিতে পুলিশ কদ্দুছকে গ্রেফতার করে। সে কিছুদিন কারাভোগ করে জামিনে বের হয়ে আসে।
গতকাল সকালে স্থানীয় লোকজন কদ্দুছের লাশ গাছে ঝুলতে দেখে হোসেন আলীকে খবর দেয়। পরে হোসেন আলী ঘটনাস্থলে গিয়ে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই সজীব আলী লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নিহতের ভাই হোসেন আলী জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি মামলা দায়ের করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com