সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে দুর্ধর্ষ ডাকাতি ২ ডাকাতকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৭৮৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাপাশা গ্রামের শিবু মাষ্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের দুইজনকে হাত-মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকার স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৬হাজার টাকা, দুইটি হাতের বালা, কানের দুল, দুইটি মোবাইল ফোন, চেক বই, একটি বলিচ্চেদ (দা) ও দুইটা কুবের দা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দেবু মাষ্টার জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮জন মুখোঁশ পরিহিত ডাকাত ঘরে ঢুকেই আমি এবং আমার স্ত্রীকে জিম্মি করে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে তারা। ভাঙ্গতে শুরু করে আলমিরাসহ ড্রেসিংটেবিল। প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালায় ডাকাতরা।
ডাকাতির খবর পেয়ে গতকাল বুধবার সকালে বানিয়াচং থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়াও ওই বাড়িতে যান।
এদিকে এই ডাকাতির সাথে জড়িত দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দক্ষিণ যাত্রাপাশার বনমথুরা থেকে দা, রামদাসহ তাদেরকে আটক করা হয়।
আটক ডাকাতরা হল-সাগরদীঘি পশ্চিমপাড়ের আহম্মদ আলীর পুত্র সোহাগ মিয়া (২৫) ও একই এলাকার মহসিন মিয়ার পুত্র হৃদয় মিয়া (২২)।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, পুলিশ ডাকাতিরোধে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। দ্রুত এই ডাকাতির সাথে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com