বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাণিজ্য মেলা ব্যতিত শহরে সকল মেলা বন্ধের দাবিতে ॥ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সাথে ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাণিজ্য মেলা ব্যতিত কোন প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তির স্বার্থে আয়োজিত সকল মেলা বন্ধের দাবিতে ‘হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম-এর সাথে মতবিনিময় সভা করেছেন শহরের সকল ব্যবসায়ীবৃন্দ। গতকাল সকাল ১১ টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, “প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা মোতাবেক ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে শহরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও শহরের বৎসরে একটি মেলার প্রয়োজন রয়েছে বলে তারা তা মেনে নেন এবং সম্মতি দেন। কিন্তু ইদানিং কিছু সংগঠন ও প্রতিষ্ঠানের নামকরনে ব্যক্তি স্বার্থে হবিগঞ্জ শহরে মেলা আয়োজন করার পায়তারা করছে। শীঘ্রই আয়োজিত এসব মেলা বন্ধ করতে হবে, তা না হলে শহরের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবে এবং হুমকির মুখে পড়বে’ বলে তার মন্তুব্য করেন। এ সময় নেতৃবৃন্দরা শহর এলাকায় নতুন করে যাতে কোন মেলার অনুমোদন না করা হয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন, কালীবাড়ি ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আহমেদ কবীর আজাদ, সাধারন সম্পাদক রুপু দাশ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক মোঃ ইউনুছ মিয়া, সাবেক পরিচালক নাসির উদ্দিন, খাজা গার্ডেন মালিক সমিতির সভাপতি অলিউর রহমান অলি, রিজেন্সি মার্কেটের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাবুল, কোষাধ্যক্ষ মহিউদ্দিন শিপন, বিশ্বজিত বণিক, সুমন আহমেদ, বিকাশ রায়, নুপুর দাশ, মোঃ হাবীব, গাজীউর রহমান বিপ্লব, খালেদ আহমেদ, তোফাজ্জুল, সমর দাশসহ আশরাফ জাহান, রূপালী ম্যানশন, আমির চান, খাজা গার্ডেন, রিজেন্সি, রওশন রেজা ও কালীবাড়ি ব্যবসায়ীবৃন্দসহ শহরের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com