মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাছুলিয়া ব্রীজ থেকে লাফ দিয়ে ১ ভবঘুরের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাছুলিয়া ব্রীজ থেকে খোয়াই নদীতে লাফ দিয়ে ভিংরাজ মিয়া (৫০) নামের এক ভবঘুরে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। সে পইল গ্রামের তৈয়ব আলীর পুত্র।
পরিবারের লোকজন জানান, ভিংরাজ মানসিক রোগী। সে দীর্ঘদিন ধরে পইল, নাজিরপুর, এড়ালিয়া, মাছলিয়া ও শহরের বিভিন্ন এলাকায় ভবঘুরে অবস্থায় চলাফেরা করে। গতকাল উল্লেখিত সময় সে নদীতে ঝাপ দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com