শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জেলা গোয়েন্দা শাখায় ২ ওসির পদায়ন উত্তরে ইকবাল, দক্ষিণে মানিকুল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক সাথে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় দুই ওসিকে পদায়ন করা হয়েছে। কাজের পরিধী বৃদ্ধি ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দুইটি অঞ্চলে ভাগ করা হয়েছে। একটি অঞ্চল হলো ডিবি উত্তর অঞ্চল ও ডিবি দক্ষিণ অঞ্চল। এরই প্রেক্ষিতে দুইজন পুলিশ পরিদর্শককে ডিবিতে পদায়ন করা হয়েছে। রবিবার রাতে হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ ওই পুলিশ পরিদর্শককে পদায়ন করেন।
পদায়নকৃতরা ওসিরা হলেন, আজমিরীগঞ্জ থানার সাবেক ওসি মোঃ ইকবাল হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মানিকুল ইসলাম মানিক।
মোঃ ইকবাল হোসেনকে ডিবি পুলিশের উত্তরাঞ্চলের ওসি হিসেবে পদায়ন করা হয়। একই সাথে তাকে প্রশাসনিক দায়িত্বও দেয়া হয়। একই আদেশে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মানিকুল ইসলাম মানিককে দক্ষিণাঞ্চল ডিবির ওসির দায়িত্ব দেয়া হয়।
উত্তরাঞ্চল থানাগুলো হলো, নবীগঞ্জ, বাহুবল, বানিয়াচং ও আজমিরীগঞ্জ। দক্ষিণাঞ্চল থানাগুলো হলো, হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট থানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com