শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের নতুন বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে সুরবিতান ললিতাকলায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিদ্যুৎশাহী আলম।
সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, চ্যানেল-২৪ এর বিশেষ প্রতিনিধি সারোয়ার সুমন, রোটারিয়ান বাদল কুমার রায়, এএসএম মহসিন চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদ্বীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া।
বক্তব্য রাখেন, সংগঠনের তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাওছার, বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অনিক রঞ্জন দাশ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মুছা। গীতা পাঠ করেন সজীব চন্দ্র দাশ।
আলোচনা সভা শেষে শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় ফোরাম ও ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com