সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে পাশে থাকে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সম্মেলন গতকাল সন্ধ্যায় রেলওয়ে পার্কিংয়ে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা ৫ সহশ্রাধিক ছাত্র-জনতার ঢল নামে। দুপুর থেকেই বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সহকারে সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু এবং নৌকা প্রতীকের শ্লোগানে মুখড়িত হয় শায়েস্তাগঞ্জ শহর ও আশপাশের এলাকা। সম্মেলনে বক্তারা বিগত প্রায় ১০ বছরে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে উঠা সংগঠনের নাম ছাত্রলীগ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও দেশের প্রতিটি অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে পাশে থাকে ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা নানা অপরাধের সাথে জড়িত। সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ সালেক মিয়া, আলী আহমেদ খান, শেখ একেএম সুফী, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোক্তার হোসেন, আব্দুল আউয়াল তালুকদার, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ আব্দুল মুকিত, নুরুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বুলবুল খান, তাজ উদ্দিন, মোঃ মুখলিছ মিয়া, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, মাসুদুজ্জামান মাসুদ, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, আজিজুর রহমান, ফয়জুর রহমান রবিন, জাকির হোসেন, তাজুল ইসলাম, শেখ সেবুল আহমেদ, জামাল সর্দার, বেলাল মিয়া, ইমদাদুল ইসলাম শীতল, মাসুদ আহমেদ, নাজমুল হুদা তৌহিদ, শাহবাজ আহমেদ, জয়নাল সর্দার, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com