মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের হাফড়ার হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা হবিগঞ্জ জেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি নৌকা অংশ গ্রহন করেন। এতে চ্যাম্পিয়ন হন ব্রাহ্মণবাড়িয়া হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়ার নৌকা। ২য় স্থান অর্জন করে বানিয়াচঙ্গ উপজেলার বড় উজিরপুর গ্রামের জহরলাল সরকারের নৌকা ও ৩য় স্থান অর্জন করে সুবিদপুর গ্রামের সরেন্দ্র সরকারের নৌকা। ১ম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে একটি গরু দেয়া হয়। ২য় স্থান অর্জনকারীকে ২২ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও ৩য় স্থান অর্জনকারী নৌকার মালিকের ১৭ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন উপহার হিসেবে দেয়া হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার দর্শকদের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগীতায় শেষে আয়োজক কমিটির সভাপতি সুমন মিয়া আখনজীর সভাপতিত্বে এবং আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজীব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডঃ মাসুদ করিম আখনজী তাপস, হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ নেতা আরজু মিয়া, এ জেড উজ্জল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, খেলু মিয়া আখনজী, আবুল হোসেন, শাহাব উদ্দিন আখনজী, শিপন মিয়া, শাহাব উদ্দিন মিয়া, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, মাসুম খান, সাইফুল ইসলাম, মিজান, মামুন, পাভেল, সালা উদ্দিন আখনজী প্রমূখ। আতুকুড়া গ্রামবাসী নৌকা বাইচের আয়োজনের মাধ্যমে পূর্বে ঐতিহ্য তুলে ধরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com