শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঢাকায় বাম জোটের কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহাজোট-জোটের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ার লক্ষ্যে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকায় বাম জোটের নির্বাচন কমিশন কার্যালয় ঘেড়াও কর্মসচীতে পুলিশের ন্যাারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে গতকাল লাখাই উপজেলার মুড়াকরি বাজার, বামৈ বাজার ও বুল্লা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য কমরেড আঃ রশিদ, আরিফুর রহমান জিতু, মোঃ সাহেব আলী, রনজিৎ সরকার ও সামছুল হক রুকু। সভায় বক্তাগণ বলেন উন্নয়নের নামে শাসক দলের সীমাহীন লুটপাট, দূর্নীতি দেশকে ধ্বংস করছে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, এক অসহনীয় পরিস্থিতিতে দেশ চলমান। এ অসহনীয় পরিস্থিতি থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে ভাত ও ভোটের অধিকার সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই গড়ে তুলতে হবে। এজন্য দরকার শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্য। সাধারণ মানুষের বৃহত্তর ঐক্য গড়ার মাধ্যমে দেশের অন্যায়কারীদের দাতভাঙ্গা জবাব দিতে হবে। এ জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com