সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিলেট থেকে নিখোজ হওয়া মাদ্রাসা ছাত্র হবিগঞ্জে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে নিখোজ হওয়া আলিয়া মাদ্রাসার ছাত্রকে সদর থানা পুলিশ উদ্ধার করেছে। একদিন থানায় থাকার পর অবশেষে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। গত সোমবার সকালে তাকে হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকা থেকে অচেতন অবস্থায় সদর থানার এসআই মোঃ শাহিদ মিয়া উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজ রায়হান উদ্দিন (১৭) কে সিলেট সদর উপজেলার হরিশমা গ্রামের আলহাজ¦ সাদির আহমেদ এর পুত্র রায়হানের বড় ভাই হাফিজ মাওঃ বোরহান উদ্দিন সহ বেশ কয়েকজন মাওঃ জিম্মায় দেয়া হয়।
সূত্র জানায়, গত রবিবার রাতের কোন এক সময় সিলেটের বালাগঞ্জ উপজেলার গফর হিফজুল মাদ্রাসার ছাত্র রায়হান উদ্দিন নিখোজ হয়। এ ঘটনায় বোরহান উদ্দিন বালাগঞ্জ থানায় একটি ডায়েরি করেন। তবে ধারণা করা হচ্ছে, ছেলে ধরার লোকজন তাকে কোন স্থানে পাচার করতে চেয়েছিল। এ ব্যাপারে ওই এসআই জানান, রায়হানকে উদ্ধার করে তার ভাই ও পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com