শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে চাইনিজ রেস্টুরেন্টসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও কয়েকটি প্রতিষ্ঠানসহ যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নেতৃত্বে নবীগঞ্জ শহরে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে নাইছ চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার, বাসী তেল দিয়ে খাদ্য তৈরির অপরাধে নাইছ বাংলা রেস্টুরেন্টকে ২হাজার টাকা, আরজু হোটেল ২ হাজার টাকা, সড়কের উপর পানির ট্যাংকি রাখার দায়ে রুবেল মিয়াকে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকার দায়ে লেডিস টেইলার্সের তরফদারকে ১ হাজার ২ শত টাকা, বিন্দু ভূষণ দেবনাথকে ২ হাজার টাকা, সড়কে বাস দাড় করিয়ে রাখার দায়ে আব্দুল আহাদকে ১ হাজার টাকা, সিএনজি চালক ছদর উদ্দিনকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আনমনু পয়েন্টে মদের পাট্টায় অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি । এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান বলেন, সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে শহরের বিভিন্ন রেস্টুরেন্টসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com