সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে চোর সন্দেহে গাঁজাসহ ৩ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৭৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চোর সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত বুধবার রাত আড়াই টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর গন্ধা পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল-উপজেলার গজনাইপুর ইউনিয়নের সতক গ্রামের মতলিব মিয়ার ছেলে বাছিদ মিয়া (৩৫), করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের মৃত আমজদের ছেলে সাহেল মিয়া (১৯) ও বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামের উজ্জল মিয়া ওরপে লেবু মিয়া (৩০)।
সূত্র জানায়, সম্প্রতি পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজ রোডের কয়েকটি বাসায় চুরির ঘটনা সংঘঠিত হওয়ায় রাত জেগে পাহারা দেন স্থানীয় যুবকরা। বুধবার রাত আড়াই টার দিকে ওই যুবকরা কলেজ রোড ও আশে পাশে ঘোরাফেরা করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে উত্তর দেয়নি। তারা নানা ভাবে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদেরকে গনধোলাই দিয়ে পুলিশকে খবর দেন। পরে থানার সেকেন্ড অফিসার এসআই মফিজুল ইসলাম, এসআই ফিরোজ আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় বাছিদ মিয়ার কাছ থেকে ১০ পুতলা গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চুরির মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com