সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জের ইয়াবা ব্যবসায়ী মেম্বার পুত্রসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের দুই যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ইউপি মেম্বার শাহজাহান মিয়ার ছেলে মিথেল মিয়া (২২) ও নোয়াগড় গ্রামের মনু মিয়ার ছেলে রবিউল আওয়াল নাইম (২০)। মঙ্গলবার রাত ১০ টার দিকে শরীফউদ্দিন সড়কের বানিয়াচং ঝিংড়ি ব্রিজ থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফউদ্দিন সড়কে পুলিশ টহল দিচ্ছিল। এসময় ঝিংড়ি ব্রিজে বসে মিথেল ও নাইম ইয়াবা ট্যাবলেট খাচ্ছিল। তখন দুজনকে আটক করে মেম্বার পুত্র মিথেলের শরীর তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, জলসুখা ইউপির ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মিয়ার ছেলে মিথেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দাপটের সাথে মিথেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। জলসুখা ও নোয়াগড় এলাকার যুবসমাজকে ইয়াবা সেবনে আকৃষ্ট করে মিথেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com