সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ইতি হত্যাকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৬ বছরের শিশু ইতি আক্তারকে নির্মমভাবে হত্যা ও পরবর্তীতে বস্তাবন্দি লাশ উদ্ধারের ১৩ দিনেও পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেনি। কি দোষে এই শিশু বাচ্চাটিকে হত্যা করা হয়েছে এমন প্রশ্ন ঘুরফাক খাচ্ছে স্থানীয় জনমনে। সে কি কারো পথের কাটা হয়ে দেখা দিয়েছিল না-কি পরিবারের উপর প্রতিশোধ নিতে নিষ্পাপ এই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এরও কোন হিসাব মিলাতে পারছেন না এলাকাবাসী।
গত ২৫ জুলাই সকালে শিশু ইতি আক্তার মসজিদের পড়তে যায়। এরপর আর তাকে খুঁেজ পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় মাইকিংসহ থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়। পরদিন ২৬ জুলাই সকালে একদল ডুবুরী মসজিদের পাশের পুকুরে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ মসজিদের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে ওই দিন রাতে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তদের দায়িত্ব দেয়া হয় শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) রাজীবুল ইসলামকে। এ ঘটনায় বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন শামীম আহমেদ ও বাবরু মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৩০ জুলাই তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com