সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরতলীর পইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের স্ত্রী ফাহিমা হত্যা মামলার একমাত্র আসামী ঘাতক জুয়েল মিয়া (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর জেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পইল উত্তরপাড়া গ্রামের মনজব আলীর পুত্র। জানা যায়, গত ৪ আগস্ট তার স্ত্রী ফাহিমা আক্তার কে হত্যা করে সে পালিয়ে যায়। পরের দিন সকালে সদর থানা পুলিশ একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফাহিমার ভাই আমির উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই জুয়েল আত্মগোপন করে। ওই সময় পুলিশ তার ২য় স্ত্রীর বাড়ি লক্ষীপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। আজ বৃহস্পতিবার তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় জন্য কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com