সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানে উপর হামলার প্রতিবাদে জেলা চাউল কল মালিক সমিতির নিন্দা প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা চাউল কল মালিক সমিতির সম্মানিত সদস্য ফজলুর রহমান খানের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জ জেলা চাউল কল মালিক সমিতির নেতৃবৃন্দ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, গত শনিবার রাতে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত চেয়ারম্যান ফজলুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে ডাক্তারগণ তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করেন। সমিতির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট আহ্বান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com