রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পইল ইউনিয়ন সিলেট বিভাগে শ্রেষ্ঠ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭-২০১৮ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়েছে। গতকাল ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের হাত থেকে এ সংক্রান্ত সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহন করেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে পইল ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য এবং পইলের কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে। উল্লেখ্য পরিবার পরিকল্পনা, সিলেটের বিভাগীয় নির্বাচনী কমিটির সার্বিক বিবেচনায় পইল ইউনিয়ন পরিষদ সিলেট বিভাগের শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান), শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউভি) এই তিনটি পুরস্কার অর্জনে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com