রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ এবং ভোররাতে মাধবপুরে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অবস্থিত সুমনা ট্রেডার্সে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের বিধান ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ ও পার্টসের দোকান সুমনা ট্রেডার্সে থাকা ১৩টি অটোরিকশা, ব্যাটারি ও বিভিন্ন আনুষঙ্গিক মালামাল পুড়ে যায়। পাশাপাশি বিধান ট্রেডার্সের বিভিন্ন মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের প্রচেষ্টায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, একই দিন ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আল আমিন আহমেদের মালিকানাধীন এমবি ফার্নিচার এন্ড এলুমিনিয়াম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রতিষ্ঠানে থাকা ফার্নিচার ও এলুমিনিয়ামের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামাল হোসেন এবং মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com