স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ নং খাগাউড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ মাসুদ কুরাইশী মক্কী, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান সুফি মিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, বিএনপির সাংগঠনিক খায়রুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জামাল উদ্দিন, জাহিদুর রহমান চৌধুরী, শেখ আব্দুল্লাহ, ইউপি সদস্য আকবর আলী, ইউপি সদস্য সফি মিয়া মেম্বার, ইউপি সদস্য দিলীপ সরকার, সেলিম চৌধুরী, বিশিষ্ট আবু কবর, সাবেক চেয়ারম্যান বশিরুল হক চৌধুরী প্রমুখ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি হাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কান্তি রায়, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোহাইমিন, সহকারি কোষাধ্য আব্দুল রাজ্জাক, সদস্যরা হলেন পাবেল আহমেদ, সুমন মিয়া প্রমুখ।