রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ১৩৫ বোতল মাদকসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ইসকাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে একটি লাল রঙের ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১৩৫ বোতল ইসকাফ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বায়জিদ (২৬), শিমুল (১৯) ও মো. রায়হান (২১) নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সিলেট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com