রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে অধিক মূল্যে ডিজেল বিক্রি ॥ ৪০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে হবিগঞ্জ শহরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তানিম এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং এইচ এম এস এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
এদিকে, একই অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হয়।
হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন- বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com