রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামে একটি মসজিদের ভেতর থেকে আব্দুস শহীদ নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
মৃত আব্দুস শহীদ (২৮) গালিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। স্থানীয়দের কাছে তিনি মেধাবী ও ভদ্র স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মে) আছরের নামাজের জন্য আজান দিতে যান গালিমপুর জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন। এসময় মসজিদের দ্বিতীয় তলায় আব্দুস শহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, প্রায় ৯ থেকে ১০ মাস আগে আব্দুস শহীদ বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। প্রায় ছয় মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। একাধিকবার শালিস-বিচারের উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এসব বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন বলেও জানান তারা। গতকাল শুক্রবার বিকালে গালিমপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় আব্দুস শহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত সম্পন্ন হয়ে।
এদিকে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে আছরের নামাজের আজান দেয়ার দৃশ্য অন্যদিকে ঝুলে থাকা লাশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী।” প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শোক, উদ্বেগ ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com