স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি গণধর্ষন মামলার আসামীদের ডি.এন.এ পরীক্ষার নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের জনৈক ভিকটিম বাদী হয়ে একই উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মবু মিয়া, মৃত নকলা মিয়ার ছেলে ছাও মিয়া, মনা মিয়ার ছেলে খরছু মিয়ার বিরুদ্ধে গণধর্ষন করার অভিযোগে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি এফ.আই.আর গণ্যে রুজু করার জন্য অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন। নবীগঞ্জ থানা মামলাটি এফ.আই.আর গণ্যে রুজু করে। যার নং-জিআর ১৯২/২৪(নবী) হয়। মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, নবীগঞ্জ বাজার থেকে সিএনজি করে বাড়ীতে আসার জন্য রওয়ানা হই। সিএনজিতে আসামীগণকে বসা অবস্থায় পাই। এ সময় পূর্ব জাহিদপুর ও বরকতপুরের মধ্যবর্তী স্থানে আসামী মবু মিয়া বাদীনিকে গামছা দিয়া মুখে ধরিয়া ফেলে এবং কোমড় থেকে একটি ডেগার বাহির করিয়া বলে শালির বেটি তোর জন্য আমি মহাবিপদে পড়িয়াছি, রাও শব্দ করলে শেষ করিয়া ফেলিব। এই সময় আসামী ছাও মিয়া ও খসরু মিয়া আমাকে পাজাকোলে করিয়া রাস্তার পাশের্^ একটি নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে গিয়া আমাকে প্রাণে হত্যার ভয় দেখাইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পরনের কাপড়চোপর খুলিয়া মেঝেতে ফেলিয়া পালাক্রমে ধর্ষন করতে থাকে। সর্বপ্রথম মবু মিয়া আমাকে ধর্ষণ করে। আসামীগণ প্রায় আধ ঘন্টা সময় ধরে আমাকে ধর্ষণ করে। আসামীগণ আমাকে ধর্ষণ করার সময় তাদের সাথে ধস্তাধস্তি করার কারণে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। আমার চিৎকারে কোন কোন স্বাক্ষীগণ আসিলে আসামীগণ সিএনজি যোগে ঘটনাস্থল ত্যাগ করে। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ডি.এন.এ পরীক্ষার নমুনা সংগ্রহ নিমিত্তে আসামীদের ডি.এন.এ পরীক্ষা নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন। উল্লেখ্য, নবীগঞ্জের নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা ও নবীগঞ্জের সাবেক পৌরসভার মেয়র পদপ্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জমির বর্গাদার হন সকল আসামীগণ।